সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে ১০০ পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ জয় সরকার (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার জয় সরকার উপজেলার বরবড়ীয়া হিন্দুপাড়ার নরেশ সরকারের ছেলে। মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার রাতে নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে মাদক কারবারি জয় সরকার নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার এবং ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

Check Also

বগুড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ-১৯৬২)-এর নবনির্বাচিত কমিটি-২০২৬-এর অভিষেক  শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *