সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় আওয়ামীলীগকে নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : আজ মঙ্গলবার ১২ টার সময় বগুড়া শহরের সাতমাথায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বগুড়া জেলার উদ্যোগে অত্র সংগঠনের জেলা আহ্বায়ক প্রার্থী এ এম জেড শাহরিয়ার জুহিন এর নেতৃত্বে আওয়ামীলীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মুক্ত মঞ্চের সামনে থেকে বের হয়ে পুলিশ প্লাজা, নবাববাড়ী রোড, থানা মোড় হয়ে পুনরায় সাতমাথা মুক্ত মঞ্চে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বগুড়া জেলা জাস্টিস ফর জুলাই এর সদস্য সচিব এ্যাডঃ ইজাজ আল ওয়াসী, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বগুড়া জেলার মুখ্য সংগঠক প্রার্থী, মোস্তফা রাব্বি, যুগ্ম সদস্য সচিব প্রার্থী, আজমির হাসান, বগুড়া শহর কমিটির আহ্বায়ক প্রার্থী, শাহরিয়ার হোসেন পল্লব হোসেনসহ বগুড়া বিয়াম মডেল স্কুল এবং বগুড়া প্রি-ক্যাডেট হাইস্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার চলাকালীন আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সব সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা আরো বলেন ১৫ দিনের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং আওয়ামীলীগকে নিষিদ্ধ না করা হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

Check Also

থানায় আরো একটি অভিযোগ বগুড়ার গাবতলীর হোসেনপুরে মারপিটে আহত-৩

বগুড়া সংবাদ :  বগুড়ার গাবতলীর হোসেনপুরে অটো ভর্তি করাকে কেন্দ্র করে মারপিটে -৩ জন আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *