সর্বশেষ সংবাদ ::

রাণীনগরে সাংবাদিকদের সাথে থানা-পুলিশের মতবিনিময়

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে রাণীনগর থানা-পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাণীনগর থানাপুলিশের আয়োজনে শনিবার দুপুরে থানা চত্বরের গোল ঘরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান,ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন বসুনিয়া,রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ,সম্পাদক সাহাজুল ইসলাম,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেক,সম্পাদক সুকুমল কুমার প্রামানিক,প্রেস ক্লাব রাণীনগরের সভাপতি মুরাদ চৌধুরী সেলিম,সম্পাদক আব্দুর রউফ রিপনসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং থানার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রাণীনগর উপজেলাকে মাদক,সন্ত্রাস,বাল্য বিয়ে মুক্ত ও একটি উন্নয়নশীল উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ-উপজেলা প্রশাসন ও সাংবাদিকরা এক সাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। এছাড়া উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

Check Also

বগুড়ায় হিরনবালা ফাউন্ডেশনের অফিস উদ্বোধন

বগুড়া সংবাদ : মানুষের পাশে মানবতার পথে এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় যাত্রা শুরু করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *