সর্বশেষ সংবাদ ::

কাহালুর মুরইল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই

বগুড়া সংবাদ :  শনিবার গভীর রাতে বগুড়ার কাহালুর মুরইল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে।
পুড়ে যাওয়া দোকানঘরগুলো হলো রব্বানীর মুদির দোকান, রুবেলের কস্মেটিক দোকান, সজীবের ডেকোরেটরের দোকান, মাসুদের মুদির দোকান, নিতানের কস্মেটিক দোকান ও উজ্জলের ফেক্রি লোডের দোকান। খবর পেয়ে রাতেই কাহালু থানা পুলিশ ও কাহালু ফারায় সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। ফলে আশে পাশের দোকান ঘরগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
কাহালু ফারায় সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সবুজ হোসেন জানান, বিদ্যুৎতের শট সার্কিট হতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। তিনি আরও জানান, অগ্নিকান্ডে প্রায় ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

Check Also

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বগুড়া সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযানে র‌্যালি

বগুড়া সংবাদ : ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসাবে নগরে জনসচেতনতা সৃষ্টির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *