সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় যুব মহিলা লীগের শীতবস্ত্র বিতরণ

বগুড়া সংবাদ : বগুড়ায় গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা যুব মহিলা লীগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭নং ওয়ার্ডর তিন শতাধিক মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট লাইজিন আরা লিনা ও সাধারণ সম্পাদক আফরোজা আক্তার রিমা। এসময় জেলা যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণকালে এ্যাডভোকেট লাইজিন আরা লিনা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবারই নৈতিক দায়িত্ব। প্রচন্ড ঠান্ডার মধ্যে অসহায়দের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। সারাজীবন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবা করে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করে যাচ্ছে।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *