সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে ধরা

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে শহিদ (২৬) নামের এক যুবক জনতার হাতে আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চাঁপাপুর ইউপির তাঁরতা গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে পুলিশ সোপর্দ করা হয়। গ্রেপ্তার শহিদ উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির আব্দুর রশিদের ছেলে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার চাঁপাপুর ইউপির তাঁরতা গ্রামে বৈদ্যুতিক মিটার চুরি করছিলো ধৃত শহিদ। গ্রামবাসী টেড় পেয়ে তাকে হাতেনাতে ধরে আটকে রাখে। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

Check Also

সোনাতলায় আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন

বগুড়া  সংবাদ: জনগণের দীর্ঘদিনের দাবির পর অবশেষে বগুড়ার সোনাতলা রেলস্টেশনে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *