সর্বশেষ সংবাদ ::

পত্নীতলায় ব্র্যাকের প্রকল্প সমাপনি সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ:  পত্নীতলায় বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের আয়োজনে ব্র্যাক দক্ষতা উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে ব্র্যাক পত্নীতলা কার্যালয়ে স্থানীয় সরকারের সাথে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উক্ত অনুষ্ঠানে ব্র্যাকের জেলা ব্যবস্থাপক কৃষ্ণকলি রেমা এর সঞ্চালনায় এবং ব্র্যাক জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন। বক্তব্যে তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা ফিল্ড সুপার ভাইজার রজত কান্ত গোস্বামী, উপ সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিন্টু কুুমার সাহা, ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) নন্দ গোপাল রায়, ব্র্যাক কর্মসূচী সংগঠক মরিয়ম আক্তার সহ ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Check Also

সান্তাহারে শিশুকে হত্যার দায়ে আটক- ৩

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সোনার দুলের লোভে ৬ বছর বয়সী শিশু রাখা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *