সর্বশেষ সংবাদ ::

রাজশাহী মহানগরীতে বসবাসরত নওগাঁবাসীর মিলন মেলা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : নওগাঁ জেলা কল্যাণ সমিতির উদ্যোগে রাজশাহী মহানগরীতে বসবাসরত নওগাঁবাসীর মিলন মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর নওদাপাড়া শিশুপার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

নওগাঁ জেলা কল্যাণ সমিতির সভাপতি শওকত আকবরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী বিশ^বিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. শহিদুল আলম প্রমুখ।

Check Also

ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাকে মারধরের অভিযোগ , সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবি

বগুড়া সংবাদ  :  জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দক্ষিণ বস্তা বাঁসতা এলাকায় এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *