সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে নবাগত ইউএনওকে শুভেচ্ছা প্রদান

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গত ১৯জানুয়ারি রোববার বিকেলে তাঁর কার্যালয়ে গিয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা যুবদলের আহŸায়ক আফসার আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক মোস্তাক আহমেদ, ইব্রাহিম আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মজিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আবু রায়হান, উপজেলা যুবদলের নেতা জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াস কল্লোল, সবুজ, সোহেল রানা, কৃষক দলের নেতা আয়েত আলী, মাহবুর রহমান মামু প্রমুখ। অপরদিকে দুপচাঁচিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নবাগত উপজেলা নিবার্হী অফিসার শাহরুখ খানকে ফুলের শুভেচ্ছা এবং বিদায়ী উপজেলা নিবার্হী অফিসার জান্নাত আরা তিথি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নওগাঁ জেলায় পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা প্রদান করেন । এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি সাকিব সরদার, আহসান হাবিব শুভ, নাঈম, তালহা, নাকিব, জাহিদ, মেহেদী হাসান খাঁন, সাহিনা খাতুন, সৃষ্টি, হাবিবা, আদিল, রানা, মাছুম, নোমান প্রমুখ।

Check Also

গাবতলীতে  সংবাদ সম্মেলনে পাল্টা সংবাদ সম্মেলনে ৭ লাখ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগের দাবি শিপন আলীর

বগুড়া সংবাদ  : ‎(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধ : বগুড়ার গাবতলীতে  সংবাদ সম্মেলনে পাল্টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *