সর্বশেষ সংবাদ ::

ধুনটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস উদ্বোধন

ধুনটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস উদ্বোধন

বগুড়া সংবাদ :বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ধুনট পৌর শাখার অফিস উদ্বোধন উপলক্ষে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় ধুনট মডেল মসজিদ সংলগ্ন ওই অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ধুনট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম।

ধুনট পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ধুনট উপজেলা শাখার উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুল করিম ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফিরোজ আহম্মেদ।

ধুনট পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুল ওহাব, ডা: মোফাজ্জল হোসেন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মহসীন আলম মামুন।

Check Also

বিহঙ্গ আবৃত্তি পরিষদের একুশের আয়োজন “বর্ণ সুধা” অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় বিহঙ্গ আবৃত্তি পরিষদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *