সর্বশেষ সংবাদ ::

শীতের তীব্রতায় প্রাথমিক স্কুলে ক্লাস শুরু সকাল ১০টায়

 

বগুড়া সংবাদ : চলমান শৈত্যপ্রবাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে সকাল ১০টায়। ৩১ জানুয়ারি পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনাও বহাল থাকবে।

সোমবার (২২ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সারা দেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টায় শুরু হবে। এ ছাড়া যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে সেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা বহাল থাকবে।

Check Also

সোনাতলায় আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন

বগুড়া  সংবাদ: জনগণের দীর্ঘদিনের দাবির পর অবশেষে বগুড়ার সোনাতলা রেলস্টেশনে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *