সর্বশেষ সংবাদ ::

কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত

কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: বৃহস্পতিবার বিকেলে বগুড়ার কাহালু তাইরুন্নেছা (পাইলট) বালিকা উচ্চ বিদ্যালয়ে গার্ল ইন স্কাউটস এর আয়োজনে দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু তাইরুন্নেছা (পাইলট) বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন প্রামানিক।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আখতার খানম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম, বাখরা কাম-বেলঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, কাহালু তাইরুন্নেছা (পাইলট) বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শাহানাজ পারভীন, উপজেলা স্কাউটস এর সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান প্রমূখ।
অনুষ্ঠানে ৪৪ জন ছাত্রীকে স্কাউটস ব্যাচ পড়িয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এছাড়াও দীক্ষা অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

Check Also

বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বগুড়া সংবাদ : পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে ও সহ-সভাপতি মশিউর রহমানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *