সর্বশেষ সংবাদ ::

কাহালুতে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

বগুড়া  সংবাদ ঃ বগুড়ার কাহালু উপজেলা কৃষি অফিসের তথ্যমতে চলতি মৌসুমে উপজেলায় ৮ হাজার ২”শ হেক্টর জমিতে সরিষা লাগানো হয়েছে। এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। গতকাল রোববার কাহালুর বীরকেদার শেখাহার ব্লকে ৫০ শতক জমিতে লাগানো বারি সরিষা-১৪ এর ক্ষেত প্রদর্শনী করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. ইফতেখার রাসূল সিদ্দিক, উপ-সহকারি কৃষি অফিসার মো.মাহফুজার রহমান, কৃষক মো. রতন প্রামানিক।

Check Also

বাংলাদেশের ইতিহাস বিকৃত করার একমাত্র দল হলো আওয়ামিলীগ– ইকবাল হাসান মাহমুদ এমপি

বগুড়া সংবাদ : দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *