সর্বশেষ সংবাদ ::

কাহালুতে এক বৃদ্ধকে জবাই করে হত্যা

বগুড়া  সংবাদ:   রোববার রাতে বগুড়ার কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের লহরাপাড়া গ্রামে মুদির দোকান ঘরের মধ্যে আব্দুল বাছেদ (৬০)কে জবাই করে হত্যা করেছে দৃর্বৃত্তরা। সে উল্লেখিত গ্রামের মৃত বশারত আলী খান ওরফে বিশার পুত্র।
সংবাদ পেয়ে সোমবার সকালে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।  এ ঘটনায় থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়ার সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম-
সার্কেল) ওমর আলী, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন সহ থানা পুলিশের সদস্যবৃন্দ। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন জানান, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে এবং
থানায় মামলার প্রস্তুতি চলছে।

Check Also

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া সংবাদ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *