সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার ও তার সহযোগী স্বপন খুন

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার তার সহযোগী স্বপন খুন

বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুরে নৃশংস খুনের শিকার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার (২৯) ও তার সহযোগী স্বপন (২৮)। সাগরের বিরুদ্ধে হত্যা, মাদকসহ হাফ ডজন মামলা রয়েছে। সে শাজাহানপুর উপজেলার শাবরুল হাটখোলা পাড়ার গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তার সহযোগী স্বপন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।


স্থানীয়রা জানিয়েছেন, আজ রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাবরুল ছোট মন্ডল পাড়া এলাকায় একটি মুরগির খামারের সামনে একদল দুর্বৃত্ত রামদা, চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে সাগর তালুকদার ও তার সহযোগী স্বপনকে  খুন করে।
এর আগেও শাবরুল বাজারের মাছ ব্যবসায়ী মেহেদী হাসান বাবু এবং প্রভাষক পারভেজ খুনের ঘটনা ঘটে। শাবরুলে সাগর ও তার সহযোগী স্বপন খুনের বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসির দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার ফারুক হোসেন।

Check Also

বগুড়ায় জামায়াতের মালতিনগর থানা কমিটি গঠনে ভোট গ্রহণ

বগুড়া সংবাদ : বুধবার সন্ধ্যায় বগুড়া কলোনীস্থ শাহওয়ালী মিলনায়তনে মহানগর জামায়াতের অধীনস্থ মালতিনগর থানা কমিটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *