সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার ও তার সহযোগী স্বপন খুন

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার তার সহযোগী স্বপন খুন

বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুরে নৃশংস খুনের শিকার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার (২৯) ও তার সহযোগী স্বপন (২৮)। সাগরের বিরুদ্ধে হত্যা, মাদকসহ হাফ ডজন মামলা রয়েছে। সে শাজাহানপুর উপজেলার শাবরুল হাটখোলা পাড়ার গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তার সহযোগী স্বপন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।


স্থানীয়রা জানিয়েছেন, আজ রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাবরুল ছোট মন্ডল পাড়া এলাকায় একটি মুরগির খামারের সামনে একদল দুর্বৃত্ত রামদা, চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে সাগর তালুকদার ও তার সহযোগী স্বপনকে  খুন করে।
এর আগেও শাবরুল বাজারের মাছ ব্যবসায়ী মেহেদী হাসান বাবু এবং প্রভাষক পারভেজ খুনের ঘটনা ঘটে। শাবরুলে সাগর ও তার সহযোগী স্বপন খুনের বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসির দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার ফারুক হোসেন।

Check Also

বাংলাদেশের ইতিহাস বিকৃত করার একমাত্র দল হলো আওয়ামিলীগ– ইকবাল হাসান মাহমুদ এমপি

বগুড়া সংবাদ : দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *