সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ গ্রেপ্তার ২

বগুড়া সংবাদ: বগুড়ার দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সদস্য ও মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তার আওয়ামী লীগ সদস্য তুহিন বিশ্বাস (৩৪)। তিনি দুপচাঁচিয়া পৌর এলাকার বড়পাইকপাড়া মহল্লার বাসিন্দা। তিনি দুপচাঁচিয়া পৌর আওয়ামী লীগের সদস্য ছিলেন।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাশকতা মামলার আসামি ছিলেন।

এ ছাড়া ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শহিদুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার পাঁচথিতা গ্রামের ইব্রাহিম ফকিরের ছেলে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা তুহিন এবং মাদক মামলায় শহিদুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার দুজনকে শনিবার (২৮ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।

Check Also

বগুড়ার এরুলিয়ায় জামায়াতের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *