

বগুড়া সংবাদ : শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বগুড়া জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ আব্দুল মান্নানের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ খেলার উদ্বোধন করেন এমপি আলহাজ্ব মো. মাশরাফ হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারহট্ট ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান (মতি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারহট্ট ইউনিয়নের লহরীপাড়া গ্রামের কৃতী সন্তান ডা. মো. মুনসুর রহমান (এমবিবিএস)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম মুনসুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান, কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তালুকদার এবং নারহট্ট ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুল মতিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারহট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবু রজা, বিএনপি নেতা হেলাল উদ্দিন, সুলতান, আব্দুল মতিন, শফিকুল ইসলাম, আতাউর রহমান, আব্দুল খালেক, নারহট্ট ইউনিয়ন পরিষদের সদস্য মমতাজ উদ্দিন, বুলবুলি, নারহট্ট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হাসান, কৃষক দলের নেতা আবু সাঈদ ননুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সেমিফাইনাল খেলায় নারহট্ট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বনাম ৮ নম্বর ওয়ার্ডের দল অংশগ্রহণ করে। খেলা পরিচালনা করেন মো. আব্দুল মান্নান। তাঁকে সহযোগিতা করেন জুয়েল শেখ ও আবু রায়হান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা