সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদের স্মরণে ৭ দিনব্যাপী কর্মসূচি, স্মরণসভা সফল করতে আহ্বায়ক কমিটি গঠন

বগুড়া সংবাদ : বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ গত ১৮ নভেম্বর দিবাগত রাতে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় বগুড়া জেলা শ্রমিক দলের উদ্যোগে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া মাহফিল, জরুরি আলোচনা সভা, খতমে কোরআন, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ এবং স্মরণসভা।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৪ নভেম্বর (মঙ্গলবার) বাদ মাগরিব গালাপট্টিস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২৫ নভেম্বর (বুধবার) বাদ মাগরিব পৌর, থানা ও বেসিক ট্রেড ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বগুড়া মহানগর, বিভিন্ন ওয়ার্ড, বগুড়া সদর ইউনিয়ন এবং বেসিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে নিজ নিজ এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ২৭ নভেম্বর (শুক্রবার) একইভাবে বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর (শনিবার) সকল উপজেলা, পৌর শাখা ও বন্দর কমিটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ২৯ নভেম্বর (রবিবার) দুপুরে খতমে কোরআন এবং আটটি এতিমখানার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হবে। আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় শহীদ টিটু মিলনায়তনে মরহুম আব্দুল ওয়াদুদের স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হবে।

এদিকে, স্মরণসভা সফল করার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ সাইদুল কবিরকে আহ্বায়ক করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন— মোঃ লুৎফর রহমান পচা, মোঃ নুরুল হুদা, মোঃ শামসুজ্জামান শামসু, মোঃ এস. আলম, মোঃ আমিনুল ইসলাম, মোঃ লিটন শেখ বাঘা, মোঃ আহসান সাব্বির সোহাগ, মোঃ মারুফজ্জামান ওমেক্স, মোঃ আফজাল হোসেন মন্ডল ও মোঃ শহিদুল ইসলাম।

ঘোষিত কর্মসূচি ও স্মরণসভা সফল করতে শ্রমিক দলের মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড, বন্দর ও বেসিক ট্রেড শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

Check Also

তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার মগ ও গাছের চারা উপহার দিলেন মীর শাহে আলম

বগুড়া সংবাদ  (রশিদুর রহমান রানা শিবগঞ্জ  বগুড়া) ; প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *