

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু সদর ইউনিয়নের বারতা হিন্দুপাড়ায় মন্দিরসংলগ্ন সরকারি খাসজমিতে জোরপূর্বক অবৈধভাবে নির্মাণাধীন একটি ক্লাবঘর ভেঙে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মালিহা খানম।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে তিনি সরেজমিনে উপস্থিত থেকে নির্মাণাধীন ক্লাবঘরটি ভেঙে দেওয়ার ব্যবস্থা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব কুমার বিশ্বাস এবং কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।
এর আগে নির্মাণাধীন ক্লাবঘরটির কাজ বন্ধ ও প্রয়োজনীয় প্রতিকার চেয়ে গত মঙ্গলবার কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেন বারতা হিন্দুপাড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী রামচন্দ্র বর্মন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে ব্যবস্থা নিয়ে নির্মাণাধীন ক্লাবঘরটি ভেঙে দেওয়া হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা