সর্বশেষ সংবাদ ::

সান্তাহার শখের পল্লীতে দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরন

বগুড়া সংবাদ :  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে দুই শতাধিক গরীব, দুস্থ ও অসহায় মানুষের হাতে ঈদ উপহারের শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১ টায় সান্তাহার পৌর শহরের বশিপুর গ্রামে ‘শখের পল্লী’ বিনোদন কেন্দ্রের স্বত্বাধীকারি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ব্যক্তিগত ভাবে এসব বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহারের দন্ত চিকিৎসক আমিনুল ইসলাম সুমন, তরিকুল ইসলাম,  বিশিষ্ট ব্যবসায়ী আরাফাত রহমান জনি ও বিউটিশিয়ান শাকিলা আক্তার প্রমূখ।

এ বিষয়ে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম বলেন, নতুন কাপড় পাওয়ার পর তাদের মুখে সে কী হাসি ! মনে হচ্ছিল ওদের হাসি যেন ঈদের চাঁদ। আগামী দিনেও এমন কাজ অব্যহত থাকবে ইনশাল্লাহ্।

Check Also

সাবগ্রাম স্ট্যান্ডে যুবককে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

বুধবার (২৭ মে) সন্ধ্যার পর বগুড়া সদর উপজেলার সাবগ্রাম স্ট্যান্ডের বাজার রোড এলাকায় মোঃ জয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *