সর্বশেষ সংবাদ ::

বগুড়ার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বুধবার সকালে বগুড়ার ঠনঠনিয়ায় নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নবীন বরণ, ক্যাপ পরিধান, বেল্ট পরিবর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন নার্সিং ও মিডওয়াইফারি কলেজ বগুড়ার নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মোছা: নাজিয়া খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস’র) সভাপতি ও শজিমেক বগুড়ার সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন বিএমএ জেলা সভাপতি অধ্যাপক ডা. মো: আজফারুল হাবিব রোজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ ওয়াদুদুল হক তরফদার, বগুড়া সিভিল সার্জন ডা. মোঃ ফারজানুল ইসলাম, ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল বগুড়ার তত্ত্বাবধায়ক ডা. মজিদুল ইসলাম, ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. মো: রাশেদুল ইসলাম ও ডা. মো: সাইফুর রহমান শাহীন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), বগুড়া জেলা শাখার সদস্য সচিব ডা. এম এ ওয়াহেদ, বগুড়া নার্সিং কলেজ অধ্যক্ষ মোছা: রুবি আকতার বানু, সেবা তত্ত্বাবধায়ক মোছা: আনোয়ারা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মানবতার সেবাই নিজেদের নিয়োজিত করতে পারলেই দেশ ও জাতির মঙ্গল সাধিত হবে। পাশাপাশি সমাজের সর্বস্তরের সাধারন মানুষের কষ্ট লাঘব হবে।

Check Also

ধুনটে পৃথক মামলায় যুবলীগ ও আ’লীগ নেতা গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে পৃথক দুটি রাজনৈতিক মামলায় এক যুবলীগ ও আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *