

বগুড়া সংবাদ ; জাতীয় সংসদের ৩৪২ সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিসেস সাজেদা সামাদ মঙ্গলবার সকালে বগুড়া শহরের কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক সমাজের অসহায় গরীব ও দুস্থ্যদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া মহানগরীর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ১২ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী সাব্বির শাহরিয়ার শুভ, এমপির স্বামী আব্দুস সামাদ, আজাহার আলী মাস্টার, নান্নু মিয়া প্রমুখ। বগুড়া মহানগর জামায়াতের প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, সমাজের অসহায় মানুষের দরখাস্ত পাওয়ার পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান চেয়ে সাজেদা সামাদ এমপি চিঠি প্রদান করেন। পরে ২৫ জনের জন্য ১০ হাজার টাকা অনুদানের চেক আসলে তা অসহায় মানুষের হাতে তুলে দেয়া হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা