সর্বশেষ সংবাদ ::

বগুড়া সদর উপজেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টায় শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রস্তুতি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।

এ সময় বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন ও আতিকুর রহমান আতিকসহ উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা পর্যায়ের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্যসচিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়করা সভায় অংশগ্রহণ করেন।

Check Also

দুপচাঁচিয়ায় প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক আবুল বাশার গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল বাশারকে গ্রেপ্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *