সর্বশেষ সংবাদ ::

কাহালুতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বগুড়া সংবাদ  :  ‘৮হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার কাহালুতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের হাত ধোয়ার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে কাহালু উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুমনা রানী বসাক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রভাত কুমার হালদার, উপসহকারী প্রকৌশলী কাশফুন নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবিদুর রহমান আবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়শা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রাকনুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন জাহান বিউটি, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত আখতার খানম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আব্দুল্লাহ আল মাসুদ এবং পল্লী উন্নয়ন ব্যাংক কাহালু শাখার ব্যবস্থাপক মো. মাহফুজার রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি এম এ কাদের, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম শেখসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপনে নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

 

Check Also

বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই চারজন গ্রেপ্তার

  বগুড়ার শিবগঞ্জে পুলিশের পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে ১০২ ভরি তেজাবি সোনা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *