সর্বশেষ সংবাদ ::

কাহালুতে জমি নিয়ে বিরোধ, বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

বগুড়া সংবাদ  : বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী জাসনা বিবি কাহালু থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে তাঁর স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন বাড়িতে হামলা চালান। এ সময় তাঁকে মারধর, বাড়ির আসবাবপত্র ভাঙচুর এবং ঘরের শোকেসের ড্রয়ার ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। যাওয়ার সময় অভিযুক্তরা তাঁকে প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ করেন জাসনা বিবি।

লিখিত অভিযোগে একই গ্রামের রুহুল আমিনের নির্দেশে গোলাম মোস্তফার ছেলে আইনুল ইসলাম (১৭) এবং ইরফান আলীর ছেলে গোলাম মোস্তফা (৫০) এ ঘটনায় জড়িত বলে উল্লেখ করা হয়েছে।

কাহালু থানার ডিউটি অফিসার এএসআই আবু হাসান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Check Also

বগুড়ায় কিশোরী আরমিনের রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগে মানববন্ধন

বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুর উপজেলায় মোছাঃ আরমিন খাতুনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *