সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ২ শতাধিক হিন্দু সম্প্রদায়ের মাঝে জামায়াত নেতা এরশাদের উপহার প্রদান

বগুড়া সংবাদ  : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের ২ শতাধিক পরিবারের মাঝে জামায়াত নেতা ও বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ বৃহস্পতিবার সন্ধ্যায় সেউজগাড়ী দুর্গাপূজা মন্দিরে উপহার সামগ্রী প্রদান করেন। উপহারের মধ্যে রয়েছে শাড়ী, লুঙ্গি, ধুতি ও খাবার সামগ্রী। এ সময় উপস্থিত ছিলেন সেউজগাড়ী দুর্গাপূজা মন্দিরের উপদেস্টা বাবু দিলিপ কুমার দেব, মন্ডপের সভাপতি জিতেন্দ্র নাথ দত্ত, সেক্রেটারী ওয়াকি দেব, সমাজ সেবক আলিফ মাহমুদ, সাদ্দাম হোসেন, আলফাজ উদ্দিন, রিয়াজ উদ্দিন প্রমুখ। এর আগে তিনি রেলওয়ে কলোনী পূজামন্ডপে উপহার সামগ্রী উপহার তুলে দেন। এ সময় মন্ডপের সভাপতি নয়ন বাশফোড়, জীবন তরণী বাশফোড় প্রমুখ।

Check Also

বগুড়ায় জামায়াতের শর্টপীচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত শর্টপীচ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *