সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জামায়াতের শর্টপীচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত শর্টপীচ ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ৪নম্বর ওয়ার্ড। শুক্রবার সকালে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ৮নম্বর ওয়ার্ডকে ৬ উইকেটে পরাজিত করে। টসে জিতে ৪ নম্বর ওয়ার্ড প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ১০ ওভারে ৮ নম্বর ওয়ার্ড ৪ উইকেটে ৫৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে তানিম ও রাতুল দুজনেই ১৬ রান করেন। জবাবে ছনির ১৭, তানভীরের ১৬ এবং রায়হানের ১৪ রানে ভর করে সহজেই ম্যাচ জিতে নেয় ৪ নম্বর ওয়ার্ড। বিজয়ী দলের ছনি ম্যান অব দ্য ফাইনাল এবং ৮নম্বর ওয়ার্ডের তানিম ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার সেক্রেটারি ও আসন্ন বগুড়া সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল হাদী শািফকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা মাহফুজ মোল্লা, ৮নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী এরশাদুল বারী এরশাদ, বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি এনামুল হক রানা,  ৪নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আব্দুল কুদ্দুস, ৮নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মাহবুবুর রহমান রানা। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ৪নম্বর ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী ডা: মোস্তাফিজুর রহমান, বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের জয়েন্ট সেক্রেটারি নামিরুল হক জার্জিস, নির্বাহী কমিটির সদস্য আবু সুফিয়ান পলাশ, মোকাম্মেল হোসেন, ফজলুল করিম বিপুল, দেলোয়ার হোসেন ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোস্তফা মোঘল প্রমূখ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে একটি করে খাসী পুরস্কার দেওয়া হয়।

Check Also

বগুড়ায় ২ শতাধিক হিন্দু সম্প্রদায়ের মাঝে জামায়াত নেতা এরশাদের উপহার প্রদান

বগুড়া সংবাদ  : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের ২ শতাধিক পরিবারের মাঝে জামায়াত নেতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *