সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

 

বগুড়া সংবাদ  : বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সার্কেলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের উদ্যোগে ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠানে  আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে সান্তাহার রেলওয়ে ওয়াহেদ বক্স মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস শুকুর আলীর সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত পূর্ণ মিলনী আলোচনা সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারি কমানন্ডড্যন্ট ওসমান গুনি মন্ডল, শাহ জামাল আলী শেখ, আব্দুস সাত্তার, আবু হেনা শাহ আলম, চিফ ইন্সপেক্টর শাহাদাত হোসেন, ইমদাদুল হক, অবসরপ্রাপ্ত সিপাহী আনিছুর রহমান, সান্তাহার রেলওয়ে কর্মরত নিরাপত্তার বাহিনীর পরিদর্শক নূর-এ নবী, এএসআই মতিউর রহমান মতি, কামরুজ্জামান, নাহিদ, শফিকুল প্রমূখ। অবসরে যাওয়া শতাধিক কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সভায় চাকরি জীবনের স্মৃতিচারণ এবং আগামী দিনে বিশাল পরিসরে পূর্ণমিলনী করার আলোচনা করা হয়। আলোচনা শেষে প্রয়াত সহকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে। উল্লেখ্য, ২০২০ সাল থেকে অবসরপ্রাপ্তদের এই মিলন মেলার আয়োজন শুরু হয়েছে।

Check Also

বগুড়ায় জামায়াতের শর্টপীচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত শর্টপীচ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *