সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় স্লিপার বাসের এসির কভারে লুকানো ১০ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

বগুড়া সংবাদ  :বগুড়ার শাজাহানপুরে এসি স্লিপার বাসের এসির নক কভারের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। এ সময় ১০ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পাচারে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে দিনাজপুরগামী এভারগ্রীন ট্রাভেলসের একটি এসি স্লিপার বাসে তল্লাশি চালানো হয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো-ব-১১-২১১৮। তল্লাশির একপর্যায়ে বাসের UA-4 নম্বর আসনে বসা এক যাত্রীর দেহ এবং আসনের ওপরের বাম পাশে থাকা এসির নক কভার পরীক্ষা করা হয়। এ সময় কালো স্কচটেপে মোড়ানো দুটি পোটলা উদ্ধার করা হয়।
পরে পোটলাগুলো খুলে নীল রঙের জিপারযুক্ত ৫৩টি পলিপ্যাকেটে কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত মোট ১০ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এর মধ্যে ২৫টি প্যাকেটে ৫ হাজার পিস এবং বাকি ২৮টি প্যাকেটে ৫ হাজার ৬০০ পিস ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১ দশমিক ৬০ কেজি।
এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি সিমকার্ডসহ ভিভো ওয়াই২১ (Vivo Y21) মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম-পরিচয় এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার স্লোগান— “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”

Check Also

বগুড়ায় জামায়াতের শর্টপীচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত শর্টপীচ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *