

বগুড়া সংবাদ : বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শহিদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহীন সাখাওয়াত চৌধুরী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল করিম, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নতুন শিক্ষার্থীদের কলেজজীবনে স্বাগত জানানো হয় এবং তাদের শিক্ষা জীবনের নতুন অধ্যায়ের সূচনা উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা