সর্বশেষ সংবাদ ::

বগুড়া মহানগর জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : শনিবার বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বগুড়া মহানগর জামায়াতের রুকন সমাবেশ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরী আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও বগুড়া মহানগর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম,মাওলানা আব্দুল বাসেদ, অ্যাডভোকেট আল আমিন, সেলিম রেজা, শ্রমিক নেতা আজগর আলী, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যক্ষ ইকবাল হোসেন, ইঞ্জিনিয়ার বজলুর রশিদ, অধ্যাপক হারুনার রশিদ। সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, একজন দায়িত্বশীল ব্যক্তির জন্য সাংগঠনিক দক্ষতার পাশাপাশি জ্ঞান, নৈতিকতা, আমল ও দায়িত্ববোধের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীলদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

Check Also

‎গাবতলীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন ‎- এমপি মিলটন

বগুড়া সংবাদ ‎(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া)  : বগুড়া গাবতলীর সাঘাটিয়া স্কুল মাঠে এলাকার যুব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *