
বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) :
বগুড়ার শিবগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ) সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে এ সহায়তা প্রদান করা হয়। এতে উপজেলার ২৪ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন এবং প্রতি পরিবারকে ৩ হাজার টাকা করে নগদ অর্থের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের মাঝে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র প্রার্থী খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ বি এম মাসুদ রানা মাসুম, যুবনেতা মাহাদি হাসান তমাল, সাবেক চেয়ারম্যান শেখ আফসার আলী প্রমূখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা