সর্বশেষ সংবাদ ::

ধুনটে দিনেদুপুরে দোকানের তালা কেটে ৩০ লাখ টাকার মোবাইল চুরি, আটক ৮

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনটে দিনেদুপুরে দোকানের তালা কেটে পপ্রায় ৩০ লাখ টাকা মূল্যের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টায় ধুনট বাজারের ইছামতি কমপেøক্সে মার্কেটে এই চুরির ঘটনা ঘটে।

তবে এঘটনার পর পরই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে বুধবার বিকালে যমুনা সেতুর পশ্চিম থানা এলাকা থেকে ৮ জনকে আটক করেছে।

আটকৃতরা হলো- চট্টগপ্রাম জেলার বায়োজিদ বোস্তামি থানার সৈয়দপাড়া গপ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আল-আমিন (৩২), পাঠানপাড়া গপ্রামের আজিজুল রহমানের ছেলে ইসরাফিল রহমান (২৭), বাকুলিয়া গপ্রামের হবু মিয়ার ছেলে আক্কাস আলী (৩৭), পোতয়ালী গপ্রামের ইসমাইল হোসেনের ছেলে হৃদয় হোসেন (৩৬), নরসিংদী জেলার রায়পুর থানা এলাকার গপ্রামের হাররুনের ছেলে ইমরান (৩৩), বিবাড়িয়া জেলঅর ক্রসকা থানার চকবাম মোল্লাবাড়ী গপ্রামেরে শামসুল আলমের ছেলে ইয়াসিন আরাফাত (৪০), কুমিল্লা জেলার চান্দিনা থানার নওয়াতপুর গপ্রামের আব্দুল খালেকের ছেলে রবিউল ইসলাম (৩৫) ও মুরাদনগর থানার কামাল্লা গপ্রামের বাচ্চু মিয়ার ছেলে আলাউদ্দিন (২৭)।

থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানাযায়, ধুনট বাজারের ইছামতি কমপেøক্সে মার্কেটের তিনটি ররুম ভাড়া নিয়ে মাসুদ টেলিকম নামে একটি পপ্রতিষ্ঠান মোবাইল ক্রয়-বিক্রয় এবং সার্ভিসিং এর ব্যবসা করে আসছিলেন। বুধবার সকাল ৮টা ১০ মিনিটে সিসি ক্যামেরার আওতাধীন ওই মার্কেটের মাসুদ টেলিকমে হানা দেয় একদল দূর্বৃত্ত। পরে তারা পপ্রকাশ্যে মাসুদ টেলিকমের একটি দোকানের তালা কেটে পপ্রায় ৩০ লাখ মূল্যের মোবাইল ফোন চুরি করেই পালিয়ে যায় তারা।

এব্যাপারে ব্যবসায়ী মাসুদ রানা জানান, চুরির ঘটনার পর পরই চোরদের ধরতে পুলিশের সহযোগিতা কামনা করি। পরবর্তীদের স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় যমুনা সেতুর পশ্চিম থানা এলাকা থেকে ৮ জনকে আটক করা হয়। আটককৃতরা বর্তমানে ধুনট থানা হেফাজতে রয়েছেন।

তবে এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের অন্য সদস্যদেরও গেপ্রপ্তারের চেষ্টা করা হচ্ছে।

Check Also

নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১০ দিনেও উদ্ধার হয়নি

বগুড়া সংবাদ  : বাড়ি থেকে বের হওয়ার পর স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় সন্ধান চেয়ে থানায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *