সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় পিটিআই উপকরণ প্রদর্শনী অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : মঙ্গলবার সকালে বগুড়ায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট পিটিআই আয়োজিত পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) জানুয়ারি-অক্টোবর- ২০২৬ সেশনের উপকরণ প্রদর্শনী অনুষ্ঠান পিটিআই সুপারিনটেনডেন্ট মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপকরণ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন। প্রধান অতিথি প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আপনারা জাতির মেধা ও মনন গড়ার কারিগর। আপনাদের নিষ্ঠার ওপরই নির্ভর করছে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। শ্রেণিকক্ষে কেবল পাঠ্যবইয়ের জ্ঞান দান নয়, শিক্ষার্থীদের সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে শিশু শিক্ষার্থীদের দক্ষ ও নৈতিক শক্তিতে বলীয়ান করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়ন এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যহত থাকবে। তিনি আলোকিত ও বৈষম্যহীন সমাজ গঠনে একযোগে কাজ করার জন্য শিক্ষক সমাজের প্রতি আহবান জানান।

Check Also

দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *