

বগুড়া সংবাদ : বগুড়া প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, বগুড়া জেলা শাখার এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সাধারন সম্পাদক আব্দুর রহিম এর সঞ্চারনায় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি বজলুর রশিদ সুইট। তিনি তার বক্তব্যে ফটো সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাফর আহম্মেদ মিলন, যুগ্ম সাধারন সম্পাদক আল মুমিন,প্রদর্শনী সম্পাদক ফিরোজ পশারী রানা, সদস্য এম আর শাইনসহ সদস্য বৃন্দ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা