সর্বশেষ সংবাদ ::

ন্যাশনাল ডক্টরস ফোরাম বগুড়ার সভাপতি সলিমুল্লাহ সম্পাদক মামুন নির্বাচিত

বগুড়া সংবাদ  : ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), বগুড়ার সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৩৭ সদসস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার এনডিএফ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন স্বাক্ষরিত ও অনুমোদিত কমিটিতে সভাপতি হয়েছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের অধ্যাপক ডা. সলিমুল্লাহ আকন্দ, সাধারণ সম্পাদক হয়েছেন টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো: মাহফুজুল হক মামুন। এক বিজ্ঞপ্তিতে এনডিএফ, বগুড়ার প্রচার সম্পাদক ডা. মো: আজিজুল হাকিম বাপ্পা জানান, আগামী ২ বছরের জন্য উক্ত কমিটি দায়িত্ব পালন ও মানবতার কল্যাণে কাজ করবেন

Check Also

দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ তালাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *