সর্বশেষ সংবাদ ::

গাবতলীতে সংবাদ সম্মেলনে মাদক থেকে সরে আসার ঘোষণা আপেল মোল্লার

বগুড়া সংবাদ  ‎‎(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) :  বগুড়ার গাবতলীতে সংবাদ সম্মেলন করে অতীতে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বর্তমানে ওই কর্মকাণ্ড থেকে সম্পূর্ণভাবে সরে আসার ঘোষণা দিয়েছেন মোঃ আপেল মোল্লা (৩০)।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) গাবতলী প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আপেল মোল্লা এসব কথা জানান।
‎লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি অতীতে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। ২০১১ সালে তার বিয়ে হয় এবং বর্তমানে স্ত্রী ও কন্যাসন্তান রয়েছে। সংসার ও সামাজিক মর্যাদার কথা বিবেচনা করে ২০২৩ সাল থেকে তিনি মাদক সেবন ও বিক্রির সঙ্গে আর জড়িত নন বলে দাবি করেন।
‎তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে জানাতে চান যে, বর্তমানে তিনি কোনোভাবেই মাদক সেবন বা বিক্রির সঙ্গে জড়িত নন। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না বলে সংবাদ সম্মেলনে অঙ্গীকার করেন তিনি।
‎আপেল মোল্লা আরও জানান, বর্তমানে তিনি কাঠ ও গাছ বেচাকেনার ব্যবসার সঙ্গে জড়িত থেকে জীবিকা নির্বাহ করছেন।
‎মোঃ আপেল মোল্লা বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বাইগুনী গ্রামের মোঃ আনিছার মোল্লার ছেলে।

Check Also

দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *