

বগুড়া সংবাদ : বগুড়ায় মোঃ আব্দুল মুহাইমিন( ২২)নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা মোঃ আঃ রহিম বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বগুড়া সদর থানাধীন জলেশ্বরীতলা এলাকা থেকে আব্দুল মুহাইমিন নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
নিখোঁজ আব্দুল মুহাইমিনের আনুমানিক বয়স ২২ বছর বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। তাঁর শারীরিক গড়ন ছোট-খাটো, উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি এবং মুখে খোঁচা খোঁচা দাড়ি রয়েছে। জিডিতে তাঁর বৈবাহিক অবস্থা বিবাহিত বলে উল্লেখ করা হয়েছে।
নিখোঁজের ঘটনায় তাঁর বাবা মোঃ আঃ রহিম বগুড়া সদর থানায় জিডি করেন। জিডি নম্বর-১৪৪২, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬।
কোনো ব্যক্তি নিখোঁজ আব্দুল মুহাইমিনের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা