

বগুড়া সংবাদ : বগুড়া জেলার সোনাতলা থানার ডিএসবি’র সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম আগস্ট ২০২৬ মাসে জেলা বিশেষ শাখা (ডিএসবি), বগুড়ার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন।
আইন-শৃঙ্খলা রক্ষায় অগ্রিম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
বগুড়া জেলা পুলিশের আয়োজিত মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম তাকে শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে পুরস্কার প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা