সর্বশেষ সংবাদ ::

কাহালুতে কৃষকদের মাঝে তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে দুটি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে কাহালু উপজেলা অডিটোরিয়াম হলরুমের সামনে জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দুইজন কৃষকের মাঝে এসব তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মালিহা খানম। প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মাশরাফ হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাহালু উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুক্তার হোসেন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবিদুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ.খ.ম. তাফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানভীর হাসান ও সাহেল রানা, মালঞ্চা ইউপি চেয়ারম্যান নছার উদ্দিন, কালাই ইউপি চেয়ারম্যান জাবায়দুল ইসলাম সবুজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মামিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

Check Also

কাহালুতে জাতীয়তাবাদী ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন

  বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *