সর্বশেষ সংবাদ ::

জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: ধুনটে ডা. শফিকুর রহমান

বগুড়া সংবাদ  : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য ডা. শফিকুর রহমান বলেছেন, “দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের চরম সংকট চলছে। কিন্তু সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না। তাই জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি।”
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল-মরিচতলা গ্রামে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ আব্দুল মালেক ওয়েল ফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে ডা. শফিকুর রহমান শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। পরে তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা আব্দুল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

সংসদে জনগণের দাবি তুলে সমাধান না পাওয়ায় রাজপথে নামতে হয়েছে: ডা. শফিকুর রহমান।

বগুড়া সংবাদ : জাতীয় সংসদে বারবার জনগণের দাবি তুলে ধরেও সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *