সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার

 

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনীতে ছাতিম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত যুবকের নাম এমডি বাঁধন (২৩)। সে সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লার মাসুদ রানার ছেলে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে এলাকাবাসীরা ওই গাছের ডালে বাঁধনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের ধারনা, এটি আত্মহত্যা নয়। পরিকল্পিত ভাবে হত্যা করে গাছের ডালে ঝুঁলিয়ে রাখা হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

Check Also

বগুড়ায় কিডস কেয়ার ফাউন্শুডেশনের সীরাতুন্নবী সা: পালিত

বগুড়া সংবাদ  : ক্রবার বিকালে নিশিন্দারা শাহপাড়ায় রাসুল সা. এর জন্ম মাস রবিউল আউয়াল উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *