

বগুড়া সংবাদ : ক্রবার বিকালে নিশিন্দারা শাহপাড়ায় রাসুল সা. এর জন্ম মাস রবিউল আউয়াল উপলক্ষে কিডস কেয়ার ফাউন্ডেশন পাঠাগারের আয়োজনে রাসুল সা. এর জীবনী পাঠ প্রতিযোগীতা আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মোস্তফা কামালের সভাপতিত্বে পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেকটার বগুড়ার সাবেক পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ মাহমুদুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, একটি মেধাবী জাতি গঠন করতে হলে বেশি বেশি বই পড়তে হবে। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি রেফারেন্স এবং অন্যান্য বই পড়তে অভিভাবকদের উৎসাহ দিতে হবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা