সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জামায়াতের প্রচার ও সহকারী প্রচার সম্পাদকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : শনিবার সকালে বগুড়া মহানগর কার্যালয়ে ওয়ার্ড ও ইউনিয়ন জামায়াতের প্রচার ও সহকারী প্রচার সম্পাদকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মহানিগর প্রচার সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক প্রত্যাশা প্রতিদিনের সম্পাকদ সেলিম রেজা, দৈনিক সাতমাথা পত্রিকার বার্তা সম্পাদক এফ শাহজাহান। আরো বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি আজগর আলী।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ঐতিহ্যবাহী, নৈতিকতা ও আদর্শে সমৃদ্ধ দল। জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের কল্যাণে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ হয়ে সংগঠনের প্রচার এবং প্রসারে কাজ করতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ জনগণের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা চালিয়ে জনগনের পাশে থাকতে হবে।

Check Also

‎গাবতলীতে মাদকাসক্ত ব্যক্তির মারপিটে আহত ১, থানায় অভিযোগ ‎

বগুড়া সংবাদ  : (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে মাদকাসক্ত অবস্থায় বাড়িঘর ভাঙচুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *