

বগুড়া সংবাদ রশিদুর রহমান রানা শিবগঞ্জ( বগুড়া) :
শিবগঞ্জের সামাজিক সংগঠন প্রগতি কল্যাণ সংস্থার পক্ষ থেকে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলামের শুভ জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংস্থার পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রগতি কল্যাণ সংস্থার সভাপতি রশিদুর রহমান রানা। এ সময় উপস্থিত ছিলেন প্রগতি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সিনিয়র সাংবাদিক বাবু রতন কুমার রায়, সদস্য প্রভাষক মাহফুজার রহমান, প্রভাষক জহুরুল ইসলাম, শাহজাহান আলী, মোহাম্মদ আলী, সামসুর রহমান প্রমূখ।
এ সময় প্রগতি কল্যাণ সংস্থার পক্ষ থেকে এসএম তাজুল ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়।
এসএম তাজুল ইসলাম বলেন, জন্মদিন উপলক্ষে প্রগতি কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমাকে যে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা জানানো হয়েছে, এতে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। প্রগতি কল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছে। তাদের এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি সংস্থার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানাচ্ছি।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা