

বগুড়া সংবাদ : শুক্রবার সকালে বগুড়া মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২১ নং ওয়ার্ডের রুকন বৈঠক নিশ্চিন্তপুর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আমির আব্দুস সালামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগরীর আইন ও নির্বাচন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন। রুকন বৈঠকে বক্তব্য রাখেন ২১ নম্বর ওয়ার্ডের নায়েবে আমির আনসার আলী মাস্টার, সহকারী সেক্রেটারি নুরুন্নবী, জাকারিয়া রহমান জুয়েল, অফিস সম্পাদক রাহাদ আলী, মিডিয়া ও আইসিটি সম্পাদক কবির পারভেজ, বাইতুল মাল সম্পাদক মিল্লাত হোসেন, আবদুল মজিদ, আব্দুর রহমান, জুয়েল হোসেন, জাহিদুল ইসলাম, ডাক্তার জালাল উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে দেশ এবং জাতিকে নিয়ে দেশি-বিদেশি নানা রকম ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় ষড়যন্ত্রের শিকার হয়েছে । এই ষড়যন্ত্র কে সঠিকভাবে মোকাবেলা করেতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জনগণকে সাথে নিয়ে সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলায় সব সময়ই প্রস্তুত থাকাতে হবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা