সর্বশেষ সংবাদ ::

ধুনটে ‘নজরুল বর্ষ’ পালিত

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ পালিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ধুনট শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধুনট থানার তদন্ত কর্মকর্তা আব্দুস শুকুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব হোসেন, ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মণ্ডল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিমসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন ও আদর্শ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
ছবি: ধুনটে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী।

Check Also

বগুড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বগুড়া সংবাদ : বগুড়ায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *