সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় আল্লামা সাঈদী পরিষদের সিরাতুন্নবী (সা:) পালিত

বগুড়া সংবাদ  : সোমবার দুপুরে বগুড়া নগরীর মফিজ পাগলার মোড়ের একটি মোটেলে আল্লামা সাঈদী পরিষদ আয়োজিত সিরাতুন্নবী (সা:) ও আল্লামা সাঈদীর রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আল্লামা সাঈদী পরিষদ বগুড়া মহানগর সভাপতি মাওলানা এম এ ওহাব আস সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর সভাপতি মো: শফিকুল ইসলাম, সেক্রেটারী মো: সজিবুল ইসলাম সজীব. জাইতুন এগ্রো ফার্মের স্বত্তাধিকারী হেদায়েতুল ইসলাম। আলোচনা পেশ করেন ইসলামী বক্তা মাওলানা রুহুল আমিন যুক্তিবাদি, মাজলিসুল মুফাসসিরীন বগুড়া মহানগর সভাপতি মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদি, মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদি গাইবান্ধা, মাওলানা আব্দুল কাদের বাস্তববাদি, মাওলানা আবুল কালাম আজাদ পাবনা, মাওলানা আশরাফ আলী সিদ্দিকী, মাওলানা এইচ এম মেহেদী হাসান সিদ্দিকী প্রমুখ। প্রধান অতিথি বলেন, প্রিয়নবী হয়রত মুহাম্মদ সা: ইকামতে দ্বীন বা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সারাজীবন কাজ করেছেন। একটি মানবিক ইসলামী সমাজ উপহার দিতে এবং রাষ্ট্রে ইসলামের ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। দ্বীনের দাওয়াত দিতে গিয়ে জুলুম, অত্যাচার ও নানামুখী নির্যাতন সহ্য করেছেন। সকল বাঁধা অতিক্রম করে আমাদের কেও এগিয়ে যেতে হবে। অনুষ্ঠান শেষে দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Check Also

সোনাতলায় জমিজমা সংক্রান্ত মারপিটে মা-মেয়ে আহত

বগুড়া সংবাদ  : বগুড়ার সোনাতলা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারপিটে খাতিজা বেগম (২৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *