সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত

সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত
বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্বপন হোসেন বাবু (৩৫) নামে এক পথচারী যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর এক টায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলার সান্তাহার পৌর শহরের কোমল দোগাছী এলাকায় নিলুফা ইয়াসমিন রাইচমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু একই এলাকার বাছের আলী মন্ডল বাচ্চুর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর এক টায় কোমল দোগাছী এলাকায় নিহত বাবুর বাবার মালিকানাধীন ‘ভাই ভাই ট্রেডার্স’ নামের গুড়া চালনি মিল থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় নওগাঁ থেকে বগুড়াগামী অজ্ঞাত একটি খালি ট্রাক বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় চাকায় পিষ্ট হয় বাবু। স্থানিয়রা আদমদীঘি ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা দ্রæত এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *